চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ভর্তি সিলিন্ডার সরবরাহ করছেন চুয়াডাঙ্গারই ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। তার উদ্যোগে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত ‘পাশে আছি আমরা’ ব্যানারে একটি সামাজিক সংগঠন। এছাড়া নিজ অর্থায়নে জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, চুয়াডাঙ্গা চেম্বার ও তারা দেবী ফাউন্ডেশনের কাছে ৫০টিরও অধিক অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা।
প্রতিনিধি