বিশেষ প্রতিনিধিঃ
চেক জালিয়াতি মামলায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া বাজারের নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। আন্দুলবাড়ীয়ার বাজার পাড়ার মৃত নফর বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ বিশ্বাস। লতিফ বিশ্বাস আন্দুলবাড়ীয়া বাজারের লতিফ ট্রেডার্স, লতিফ ফার্ম ও আছিয়া ট্রেডার্স এর সত্ত্বাধিকারী। এছাড়া আন্দুলবাড়ীয়ায় তার রয়েছে ইটভাটা ও ভুট্টার ব্যবসা। জীবননগর থানা পুলিশ সুত্রে যানা গেছে, আব্দুল লতিফ বিশ্বাসের নামে ঢাকার একটি আদালতে চেক জালিয়াতির ৪ টি মামলা রয়েছে। ওই ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল লতিফ বিশ্বাস। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।