ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী বাসস্টান্ডের কুটুমবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা

হাসান নিলয়ঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে কুটুমবাড়ি ফুড পার্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে উথলী বাসস্ট্যান্ডে বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(১১ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তিথি মিত্র,স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান সহ জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে মেসার্স মোল্লা ফুড বেকারিতে অভিযান চালিয়ে পন্যের মোড়ক ব্যাবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অপরাধে অত্র প্রতিষ্ঠানের মালিক মো.হানিফ কে ভোক্তা অধিকার আইনে ৩৭ ও ৪৩ নং ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।একই স্থানে মেসার্স ভাইভাই স্টোর কে অধিক মূল্যে ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৪০ ও ৫১ নং ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভোক্তাদের নানা অভিযোগের প্রেক্ষিতে আলোচিত উথলী বাসস্ট্যান্ডে কুটুমবাড়ি ফুড পার্কে অভিযান চালানো হয়। ফুড পার্কের খাবার প্রস্তুতির জায়গা পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী,বাঁশি খাবার ফ্রীজে রেখে বারবার রান্না করে বিক্রি,খাবার বেশি দামে বিক্রি সহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে অভিযুক্ত ফুড পার্কের মালিক মোস্তাফিজুর রহমান মুন্নাকে ভোক্ত অধিকার আইনে ৪০ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় ও জনসচেতনায় লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

;