ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামি সেই গ্রামপুলিশ এখন শ্রীঘরে

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় অবশেষে সেই গ্রামপুলিশ সার্থিক দাস কে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত মঙ্গলবার আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বহু অপকর্মের হোতা গ্রামপুলিশ সার্থিক দাস কারাগারে আটক হ‌ওয়ার খবর শুনে ওইদিন সন্ধ্যায় এলাকাবাসীর মাঝে স্বস্তি  ও আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিম দাসপাড়া এলাকার মৃত দুলাল দাসের ছেলে শোভনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সার্থিক দাস এক‌ই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ, অপর আর এক গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে ভয় দেখিয়ে অনৈতিক কাজ, চাঁদা দাবি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পৃথক দুটি মামলা ও একাধিক অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকার পর পর্ণোগ্রাফি মামলায় আসামি সার্থিক দাস আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল-হাজতে প্রেরন করেন।

;