ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

করোনা শনাক্তের হার ৩.৬৫ আরও ৪ জনের মৃত্যু

করোনার শনাক্তের হার আরও কমেছে। এই হার এখন ৩-এর ঘরে। গত সপ্তাহের তুলনায় ৫৩ দশমিক ৪ শতাংশ মৃত্যু এবং ৬০ দশমিক ৩ শতাংশ শনাক্ত হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭ জনে। নতুন শনাক্তের ৬৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬৪ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন। দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৯৭৬ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ১ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ পুরুষ এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৪১ জন এবং নারী ১০ হাজার ৪৯৬ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৪ জনের মধ্যে জন ৩ সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ১ জন রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬০৪ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৭ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ১৪ জন শনাক্ত হয়েছেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;