ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য আটক

রেজাউল করিম লিটনঃ

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকেগ্রেফতার করেছে।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এক প্রেস ব্রিফিং এ বিষয়টি জানান।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২৬ মার্চ সদর হাসপাতাল সড়ক থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত করা হয়। এদিন সোমবার ভোরে যশোর চাঁদপাড়া এলাকা থেকে চোর চক্রের সদস্য আল আমিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে জুয়েল রানা, আবু হানিফ, মাগুরা থেকে সেলিম, কামরুজ্জামান ও জুনায়েদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যশোর, মাগুরা ও নড়াইল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘এরা বড় ধরনের মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এওেদ;র জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে দেয়া এ চক্রের উদ্দেশ্য।

এদের দেওয়া তথ্য নিয়ে অগ্রসর হলে অনেক চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হবে এবং চুরিও আশানুরূপভাবে কমে আসবে।’ প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;