ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার -৬

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘির এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৬ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(৬ মে মঙ্গলবার ) সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর পর আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আদমদিঘী উপজেলার দত্তবাড়ীয়ার জালাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), একই গ্রামের কমল দেবনাথের ছেলে সুদেব দেবনাথ (২৮), আজিজার আকন্দের ছেলে আহসান হাবীব তোতা (৩৭), মৃত তজিবর সাহার ছেলে জাহিদুল ইসলাম (২৮), মৃত খালেক সরদারের ছেলে মিনহাজ সরদার (৩৮) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত নারায়ন চন্দ্র সেনের ছেলে কৃষ্ণ (৩৬)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে গ্রেপ্তার আশরাফুল ইসলামের বসতবাড়ীর শয়ন কক্ষ থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এই ৬জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;