ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যক্তিকে জরিমানা।

মো.নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিবেদকঃ

স্বাস্থ্যবিধি না মানার কারণে আন্দুলবাড়ীয়ায় দুই ব্যক্তির নিকট হতে মোট ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে । আজ রোববার বিকাল ৫ টায় সরকার ঘোষিত লকডাউন কার্যকরের ধারাবাহিকতায় জীবননগর সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে জনসচেতনতা সৃষ্টিতে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালিত হয় এ সময় মাস্ক ও হেলমেট পরিধান না করায় দায়ে এক মোটরসাইকেল আরোহী কে ১০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় মাস্ক পরিধান না করায় আন্দুলবাড়ীয়ার ডুমুরিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন কে ৩০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সহোযোগিতায় ছিলেন এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে জীবননগর উপজেলার শাহাপুর ফাঁড়ী পুলিশের একটি চৌকস টিম।

;