এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২১জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, রবিবার (১৬ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ৫জন, মাদকদ্রব্য ট্যাপেনটাডলসহ ১জন, ১৫১ধারায় ২জন, বিভিন্ন মাদক সেবনের জন্য ১০জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের জেল ও গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ৩ জন। এছাড়াও অভিযানে ৯টি সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রিকলমূলে খারিজ করা হয়েছে।
পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।