ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে ইউপি চেয়ারম্যান মোক্তার সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত ।

 নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আন্দুলবাড়ীয়া কলেজ,আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার দীর্ঘ ১৫ দিন যাবত উন্নত চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরলেন। দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা সহ সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার( সিকেডি)ক্রিটিকেল কিডনি ইউরোলজি বেসরকারী হাসপাতাল ও প্রাইভেট লিমিটেড থেকে ছাড়পত্র নিয়ে একটি এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে আন্দুলবাড়ীয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানী পাড়ার নিজ বাসভবনে এসে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সূধী,শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,সহ নানা শ্রেণী ও পেশাজীবি সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সহ-সভাপতি শেখ মইদুল ইসলাম, যুগ্ন- সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান,কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল,আইন বিষায়ক সম্পাদক খান তারিক মাহমুদ,সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক নাজের আলী,শেখ সামাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, চাচাতো সহোদর ইঞ্জিনিয়ার এসএম আক্তারুজ্জামান স্বপন,আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির সাবেক আহবায়ক হাজী আব্দুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন,আ’ লীগনেতা শেখ সম্রাট,শেখ লিটন,ডাঃমোহাঃরফিকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল খান,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম রেজা সহ স্থানীয় আরো অনেকে।

;