ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জামালপুরে গাঁজাসহ একই পরিবারের ৩ জন আটক

জামালপুরের সদর উপজেলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)। বুধবার (২৩ আগস্ট) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে। মঙ্গলবার রাতে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

;