হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্যবিধি মেনে দুস্থ,অসহায় ও দরিদ্র পরিবারের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ করেছে শেকড় সমাজকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার প্রায় দুই-শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আজ শনিবার (২৮ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলার গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে শেকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল ইসলাম রাসেল। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকেলে ৫টা পর্যন্ত। ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.নাহিদ হাসান।
এসময় নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম বলেন,আজ আমি এখানে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম ফ্রী মেডিকেল ক্যাম্প করার জন্য শেকড় সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের সাধুবাদ জানাই।
শেকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন,শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি,সকলের সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করতে পারবো।
এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম।
শেকড় সমাজ কল্যাণ সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক মিথুন মাহমুদ মেডিকেল ক্যাম্পটি পরিচালন করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হোসাইন আহমেদ, ওমর ফারুক,রমজান,মফিজুল,
সাদিয়া,ঐশ্বর্য,শাপলা, সাকিব,অংকন,রাসেল,জাহিদ,রিওন,হাবিবুর, সাকিব হাসান মুন অনিম সহ অনেকে।