ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যশোরে পুকুরের পানিতে ডুবে বোন-ভাইয়ের মৃত্যু

যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে বোন ও ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ২ শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিদ (৩)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামিয়া ও সাবিত ভাই-বোন। সকালে তারা বাড়ির পাশে খেলছিল। অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন।

আশপাশের বাড়িতে তাদের সন্ধান না পেয়ে এক পর্যায়ে দুপুর ২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে পান পরিবারের লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিলে পল্লী চিকিৎসক আজিজুর রহমান ২ শিশুকে মৃত ঘোষণা করেন।

ইউএনবি

;