চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মনিরুল ইসলাম নিহত হয়েছেন। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।
বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার কুলপালা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার মনিরুল ইসলাম (৪০) মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামের কিথাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার সকালে আলমডাঙ্গা কুলপালা গ্রাম থেকে পিকআপে করে কলা বোঝাই করে মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে কুলপালা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল। তারা পিকআপের ভেতরে কেটে আটকে পড়া হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি