খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নির্দেশনা অমান্য করে নালিশী সম্পত্তিতে জোরপূর্বক ঘরবাড়ি করার কাজে বাঁধা দেওয়ায় মহিলা সহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোঃ সবুর শেখের ছেলে মোঃ ইমদাদুল হক মিলন জানায়, একই গ্রামের ঘোষড়া মৌজায় আইয়ুব আলী শেখ, তার ছেলে ইয়াসিন শেখ, ইসমাইল শেখ, শাহিনুর শেখ, মাওলা বাক্সের ছেলে আবুল হোসেন শেখের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু আদালতে মামলাটি নিষ্পত্তি হওয়ায় পূর্বের নালিশি সম্পত্তিতে জোরপূর্বক ঘরবাড়ি করতে যায় আইয়ুব আলী শেখের গংরা। এ সময় মৃত আকিমুদ্দির ছেলে মোঃ সবুর শেখ, মোহাম্মদ গফুর শেখ, সবুর শেখের ছেলে বিল্লাল শেখ ও স্ত্রী নাসিমা বেগম এভাবে জোরপূর্বক জমিতে ঘরবাড়ি করার কারণ জানতে চাইলে তারা পূর্ব পরিকল্পিতভাবে দা, কুড়াল, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানায়।