ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইকরাম হোসাইনের নির্বাচিত কবিতা আঁধার কাব্য

আঁধার কাব্য

******

আমি এক আঁধারের নিশব্দ সরীসৃপের মতই

মধ্যবর্তী সংযোগস্থলকে বেছে নিয়েছি,

এখন আর আঁধার কাটেনা।

সত্য নির্মূলের কার্য্যক্রম চলছে,

কেউ তাঁর সত্যতা খুঁজতে চাইনি,

আমি বড় বোকা;

চলছি আমি একা,

হয়ে গিয়েছি অনেক বেশি;

আঁধার ঘরে জীবন জুড়েছে,

ভাব দেখানোর;

নিস্তব্ধ বিদীর্ণ সব কথা।

আঁধারের ঘনিভূত হয়ে আমি,

আলোর মুখে থুবড়ে পড়েও; পাবোনা তোমার দেখা,

কৃষ্ণপক্ষ নামবে যেদিন; আমার দরজাই।

চোখ খুলতেই দেখতে পাবো; তোমার মুখখানাটাই,

নিস্তব্ধ সরীসৃপদের মতই,

লড়াই চালিয়ে যাচ্ছি আমি,

আদি নিত্য একা-একাধিক বার।

আমি সেই আঁধারের,

নিশব্দ বিদীর্ণ তিয়ামাতের,

ভীষণ কুচুটে বুড়ি (এলেনর খিক);

করে নিলাম প্রথমে অতিথি হিসেবে,

তবুও কৃষ্ণপক্ষ

কাটেনি আমার দরজায়।

****

কবি ইকরাম হোসাইনের এ কবিতা খানি পাঠিয়েছেন আমাদের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি নাঈমুর রহমান খান

 

;