কবিতা—–
অনিশ্চিত কাব্য শ্রাবণ জলে ভেসে ভেসে,
মায়াবতীর প্রেম আভাসে,
জীবন চলে রুদ্ধশ্বাসে।
মেঘের দেশে উড়ছে যে সে,
বুক জানেনা বুকের পাশে,
যানজট হয়ে দুঃখ ভাসে।
বৃষ্টি প্রেমিক দৃষ্টি ছুঁয়ে, সৃষ্টি করে ধ্বংস মোহে।
সুখ যাতনায় শূণ্য কথন,
ভুক্ত প্রেমের পূর্ণ দ্রোহে। অল্প কথার গল্প যত,
কাব্য কাঁদে অবিরত।
দুইশো ছড়া জট বেঁধেছে,
সাড়ে বাইশ দিন ঘুমের মত।
কবিতা—–
রাত নিঝুম রাত নিঝুম,
চুপচাপ বসে আছি।
সুখের ঘোরে,
টুপটাপ মিশে বাঁচি।
একশো তারা, মিলিয়ে ফেলে সব কালো।
একটা চাঁদেই,
হয়ে যায় রাত আলো।
তিনশো কবিতা,
ছাড়িয়ে যায় মন কাব্য।
দুইশো ছড়া,
বাঁধতে চাই লোক সভ্য।
নিরেট আঁধার, কানে কানে এসে বলে।
অপ্রাপ্তি যত, মিশে যাও তাদের দলে।
কবিতা—–
অলিখিত প্রেমের ছায়ানট ইচ্ছে করে
স্বপ্ন ছুঁয়ে মেঘের শেষে যেতে।
ইচ্ছে করে প্রেম কবিতায়,
দূর-বহুদূর নীল সমুদ্রে প্রেমের আদ্রে,
আলোর পথে হেটে।
ইচ্ছে করে দীর্ঘ সময় মন হাকিয়ে ডাকি।
ইচ্ছে করে আলতা দীঘল প্রেম স্পর্শে,
মনের রেশে, আবেগ কেশে,
তোমায় মনে রাখি।
ইচ্ছে করে একটু দূরে,সরে সরে থাকি।
ইচ্ছে করে চোখের খোঁজে চোখটা রেখে,
পিছু পিছু ক্রমান্বয়ে,
তোমায় আগলে রাখি।
============