হাসান নিলয়ঃ
জীবননগরের শিয়ালমারি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণঃ
জীবননগরের শিয়ালমারি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর উপজেলা প্রশাসন ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহায়তায় শিয়ালমারি গ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ,উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির উদ্দিন,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হান্নান,উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রতন,আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম,আবিদ আলী সহ অনেকে।
টাকার অভাবে কম্বল কিনতে না পারা শিয়ালমারি গ্রামের বিশ্বনাথ বাগদীর স্ত্রী ৭০ বছর বয়সী রেখা রাণীর কাছে একটি মোটা কম্বলই যেন পরম প্রাপ্তি। কম্বল হাতে নিয়েই আশির্বাদ করলেন তিনি। একই গ্রামের সম্ভু বাগদীর স্ত্রী শুধা রাণী(৬৫) বলেন,আমাদের অভাবের সংসার।শীতের কারনে কাম কাজ বন্ধ করে বসে আছি। প্রচন্ড শীতে খুবই কষ্ট পেতাম। এ কম্বল কিছুটা হলেও উষ্ণতার ছোঁয়া দেবে। এটা আমাদের জন্য আশির্বাদ।