ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে কৃষি সম্প্রসারণের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হাসান নিলয়

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় জীবননগরে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
জীবননগর কৃষি সম্প্রসারণের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদে এই ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আশরাফুল আলম রাসেল, মনিটরিং অফিসার(পার্টনার) শেখ সাজ্জাদ হোসেন,মনিটরিং অফিসার হাসান আলী,উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নুর আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম, মাহাবুব বিন সাদিক, মোর্শেদ বিল্লাহ, আজিজ,আলমগীর, ইয়াছিন আলী, নুরুজ্জামান, ইসমত আরা বকুল সহ পার্টনার ফিল্ড স্কুলের অন্তর্ভুক্ত চাষিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা করে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণে নয় কৃষিকে বাণিজ্যিক রূপ হিসেবে দিতে হবে ।কৃষি ক্ষেত্রে তরুণ উদ্দোক্তা তৈরি করতে হবে। কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করে কম খরচে উৎপাদন বাড়াতে কৃষকদের সাথে কাজ করা হচ্ছে।
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় কৃষি জমি প্রতিনিয়ত কমে যাচ্ছে। এসকল জমিতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে।

কংগ্রেসের পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রদর্শনী এবং মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির প্রসার ঘটানো হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;