ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ ১৭ মার্চ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় জীবননগর উপজেলা পরিষদের চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মঞ্চে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন এবং পরিশেষে শিশুদের নিয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনীতিবিদ,সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

;