ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় দুই ইউনিয়নে কৃষকদলের কমিটি বিলুপ্ত 

সেলিম আবেদ,খুলনা  প্রতিনিধি
ডুমুরিয়ায় রঘুনাথপুর ও আটলিয়া দুই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা কৃষকদলের আহবায়ক মাষ্টার বিএম আইয়ুব আহম্মেদ ও সদস্য সচিব জিএম সাইকুল ইসলাম যৌথ স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলার রঘুনাথপুর ও আটলিয়া ইউনিয়ন কমিটি জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ দীর্ঘদিন সংগঠনের শৃক্সখলা ভঙ্গ, গঠনতন্ত্র  পরিপন্থি কাজ ও দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ না করায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;