ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

যশোরে চ্যানেল টুয়েন্টিফোরের ১০ম বর্ষপূর্তি উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে চ্যানেল টুয়েন্টিফোরের ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা পেশা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করা ছয়জনকে দেয়া হয় সংবর্ধনা। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সংবর্ধিত কর্মকর্তারা হলেন, যশোরের পুলিশসুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, ইউসিবি ব্যাংকের জোনাল হেড ফকির আক্তারুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বেলাল বিন কাশেম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। তারা প্রত্যেকেই সরকারি চাকরিতে যোগদানের আগে পেশাদার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব চ্যানেল টুয়েন্টিফোর পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন।

প্রতিনিধি

;