ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বন্যার শেষে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Vizekanzler Michael Spindelegger trifft die Aussenministerin aus Bangladesch Dipu Moni, Wien, 26.02.2013, Foto: Dragan Tatic

বন্যার প্রাদুর্ভাব শেষ হলেই শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে কোনো বাঁধা থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে, তখন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে।’

আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত ফল উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আজ পদ্মায় বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে। বাংলাদেশের দক্ষতা ও সৃজনশীলতাগামী চ্যালেঞ্জ জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মাকে ব্যাখ্যা করে। কিন্তু, আমার কাছে মনে হয়, এই যে সেতু হয়েছে তা আর কিছু না, তা বঙ্গবন্ধুর কন্যার শোককে শক্তিতে পরিণত করার একটা বড় স্তম্ভ।’

‘শেখ হাসিনা সকল বাঁধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এটিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা,’ বলেন শিক্ষামন্ত্রী।

;