এম, সেলিম আবেদ ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।
খুলনার ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক এক পরিবারের দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়নে শোলগাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারহস্তো হয়েছেন। আদালতে দায়েরকৃত মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার শোলগাতিয়া এলাকার মৃত পক্কর সরকারের ছেলে পরিতোষ সরকার একই এলাকার কোকিল কৃষ্ণ সরকারের নিকট হতে শোলগাতিয়া মৌজার আর এস ১৬৪ নং খতিয়ানে ১৫ ও ৩৮৭ দাগের মধ্যে ৭ শতাংশ জমি ২০১১ সালে ৪৫০৬ নং দলিল মুলে ক্রয় করে। সেই থেকে পরিতোষ সরকারি কর খাজনা দিয়ে ওই জমি ভোগ দখল করে আসছে। কিন্তূ কোকিল সরকারের দলবলরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জবর দখলের চেষ্টা চালায়। উপায়ান্ত না পেয়ে পরিতোষ সরকার বাদী হয়ে খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি মামলা দায়ের করেন যার নং দেওয়ানি-৬৩/২০। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সরেজমিন তদন্তের জন্য এ্যডভোকেট কমিশনের রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। সে মোতাবেক গতকাল সকালে পরিদর্শনে আসেন এ্যডভোকেট কমিশনের প্রতিনিধি মোঃ আতিয়ার হোসেন। এদিকে ঘটনার দিন শুক্রবার সকালে প্রভাবশালী কোকিল সরকারের নেতৃত্বে সিকুল সরকার, দিঘুল, উত্তম, গোরাচাদ, গোলক, তুষার, সুব্রত, সবুজ সহ ১০/১৫ জন দা, লাঠিসোটা,শাবল নিয়ে অতর্কিত ভাবে ওই জমিতে ঘেরা বেড়া দিয়ে দখলের পাঁয়তারা করে। এ সময় প্রতিপক্ষ পরিতোষ সরকারের লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।