ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাসান নিলয়ঃ

চুয়াডাঙ্গার জীবননগরে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল খালেক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, পূজা উদযাপন কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, ও  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;