ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনার বুরো বাংলাদেশ অফিসে দিনে দুপুরে দূর্বৃত্তের হানা :অফিসে বোমা রেখে ও অস্ত্রের মুখে হিসাব রক্ষককে জিম্মি করে ডাকাতির চেষ্টা 

দর্শনা ব্যুরোঃ চুয়াডাঙ্গার দর্শনায় একটি এনজিও অফিসে দিনে দুপুরে  বোমা রেখে ও হিসাব রক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে  ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সংঙ্ঘবদ্ধ ডাকাত দল। এতে ব্যার্থ হয়ে বোমা রেখে পালিয়ে রক্ষা পেয়েছে ডাকাত দলেরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছেছে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম।বুধবার সকালের দিকে দর্শনা বাসস্ট্যান্ড মাষ্টার পাড়ায় বুরো বাংলাদেশ নামের এনজিও অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে ঘটনার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌছালেও বোমা উর্দ্ধার টিমের অপেক্ষায় অপেক্ষা করতে হয় মধ্য রাত পর্যন্ত।
জানাগেছে, গতকাল বুধবার সকাল সোয়া ১১ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মাস্টারপাড়ায় “বুরো বাংলাদেশ” নামের একটি এনজিও অফিসে ৫/৬ জনের সঙ্গবদ্ধ একদল ডাকাত অফিসে প্রবেশ করে। এসময় ডাকাত দল অফিসের কম্পিউটার টেবিলের নিচে একটি শক্তিশালী টাইম বোমা রেখে অফিসে থাকা
হিসাব রক্ষক ফেরদৌস আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা চেয়ে হুমকি দেয়। এতে হিসাব রক্ষক ভয়ে ভীতশসস্ত্র হয়ে পড়ে এবং অফিসে কোন টাকা পয়সা নেই বলে ডাকাতদলকে জানায়। এসময় ডাকাতদল কোন টাকা-পয়সা না পেয়ে হিসাব রক্ষককে নানাবিধ ভয়ভীতি দেখানো সহ গুলি করে হত্যার হুমকি দিলে ভয়ে ভিতশসস্ত্র হয়ে চিৎকার শুরু করলে ডাকাতদল অফিসে বোমা রেখে পালিয়ে যায়।
ডাকাতি ঘটনা ও অফিসে বোমা রেখে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সহ ফায়ার সার্ভিস দল।
ঘটনার বিবরনে জানাযায়, দর্শনা বাস স্ট্যান্ড মাস্টারপাড়ার ফজলুল হক ওরফে ফজলু ড্রাইভারের বাড়ির নীচ তলার একটি ফ্লাট ৮ বছর পূর্বে বুরো বাংলাদেশ এনজিও অফিস ভাড়া নেয়। এ অফিসে ২ মাস পূর্বে বদলী হয়ে আসে হিসাব রক্ষক ফেরদৌস আলম।
গতকাল বুধবার সকাল সোয়া ১১ টার দিকে অফিস কক্ষে হিসাব রক্ষক ফেরদৌস আলম অফিসে একাছিল এবং অফিস ম্যানেজার সহ সকল কর্মী ফিল্ডে ছিল। এসময় ৫/৬ জনের অস্ত্রধারী একদল ডাকাত অফিসের ভিতরে প্রবেশ করে হিসাব রক্ষক ফেরদৌস আলমকে চেয়ারে বসতে বলে। এসময় গেঞ্জি-প্যান্ট ও হেলমেট পরিহৃত এবং মুখে মাক্স পড়া
এক যুবক তার তার সামনের চেয়ারে বসে। এরপর তার কাছে থাকা অস্ত্র পিস্তল মাথায়
ঠেকিয়ে বলে যা কিছু আছে দিয়ে দে।
পরে হিসাবরক্ষক ফেরদৌস ভয়ে ভিতশসস্ত্র হয়ে বলে আমার কাছে বর্তমানে কোন টাকা পয়সা নাই। সেসময় হিসাব রক্ষক  ফেরদৌসের সাথে অস্ত্রধারী ডাকাতের বাকবিতণ্ড করা সহ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় অস্ত্রধারী বলে তোর অফিসের টেবিলের নিচে টাইম বোমা রেখে গেলাম টাকা না দিলে তোকে হত্যা করা হবে। পরে অস্ত্রধারী যুবক অফিসের বাইরে থেকে দরজার সিটকিনি দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে অফিসের ভিতর হিসাব রক্ষক চিৎকার করলে কাজের বোয়া সিটকিনি খুলে দেয়। এসময় হিসাব রক্ষক ফেরদৌস আটকে থাকা অফিস কক্ষ থেকে বের হয়ে আশেপাশের লোকজনকে খবর দেয় এবং ঘটনা নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। এঘটনার খবরপেয়ে সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌছায় দর্শনা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর। ঘটনাস্থলে এসে দেখে বুরো বাংলাদেশ এনজিও অফিসের টেবিলের নিচে একটি টাইম বোমা।
এমতাবস্থায় বোমাটি ব্লাষ্ট হওয়ার সম্ভাবনায়  ওই বাড়ির লোকজনকে বাড়ি থেকে অন্যত্রে চলে যেতে বলে। পরে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ক্যাপ্টেন জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সেনা বাহীনীর ৪ প্লাটন সেনা মোতায়েন করে। এরপর চুয়াডাঙ্গা জেলার এ এসপি জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে বোমাটি দেখতে পায়। এ ঘটনায় ছুটে আসে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ফেরদৌস ওয়াহিদ সহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা।
দামুড়হুদার দর্শনা ফায়ার ষ্টেশন অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, কুষ্টিয়া র‍্যাবের ডিএডি হেলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, বোমা উদ্ধারের জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে বোমা নিষ্ক্রিয় একটি দল এসে বোমাটি উদ্ধার করবে। তবে বোমাটি উদ্ধার করতে রাত ১১ টা বাজতে পারে বলে ধারনা করা হচ্ছে।

 

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;