ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইসলামিক ফাউন্ডেশনের আন্দুলবাড়ীয়া সাব ক্লাস্টার প্রশিক্ষণ।

নাঈমুর রহমানঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অত্র আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক উদ্যোগে শিক্ষক ও ইমাম গণের সাথে এক দিনের মাসিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ ঘটিকায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইফা’র জেলা মাস্টার ট্রেইনার হযরত মাওঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ কেয়ারটেকার ইনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার প্রতিনিধি মামিন -অর -রশিদ, সাবেক প্রতিনিধি হাফেজ আব্দুস সামাদ, কামাল হোসেন তরফদার,হযরত মাওলানা জালাল উদ্দীন,হাসানুজ্জামান, খোরশেদ আলম সহ আন্দুলবাড়ীয়া, কেডিকে ও উথলী ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

;