হাসান নিলয়ঃ
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রানবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে
চুয়াডাঙ্গার জীবননগরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি করা হয়।পরে জীবননগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,কেক কাটা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ।
জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আব্দুল খালেক,উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।