ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী ডিগ্রী কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হাসান নিলয়ঃ

‘বেঁধে ব্যাথার আস্ফালন,গেথো আলোর সম্মিলন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টায় উথলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুল হান্নান।
উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উথলী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সায়েমুল হক টিপু,ইসলাম শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মহি উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো.মাজেদুল ইসলাম।
এবছর উথলী ডিগ্রি কলেজ থেকে ১২৩ জন পরিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;