এম আব্দুর রাজ্জাক, বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৮ নং ওর্য়াডের বড় আখিড়া ( সাখিদার পাড়া) গ্রামের নিবাসী মোঃ আছাদুল ইসলাম সাখিদারের মাতা রাশেদা বিবি ইন্তেকাল করিয়াছেন।
মৃত কালে তার বয়স হয়েছিল (৫০), তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি -নাতিনী, সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গত ২ বছর পূর্বে মরহুমা রাশেদা বেওয়ার স্বামী লুৎফর রহমান সাখিদার ও মৃত্যু বরন করেছেন।
(০৮ ফেব্রুয়ারি , বুধবার ) দুপুর বাদ যোহর মরহুমার জানাজার নামাজ বড় আখিড়া ( সাখিদার ) গ্রামে অনুষ্টিত হয়।
উক্ত জানাজার নামাজে শরীক হন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ, পি সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম ইউ পি ও বড় আখিড়া গ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মরহুমের জানাজায় শরীক হন, মরহুমের নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ বড় আখিড়া ও , ছোট আখিড়া গ্রামের ধর্মপ্রান মুসলিম মুসল্লি বৃন্দগন।
উক্ত জানাজার নামাজ শেষে মরহুমার লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু) সাহেব বলেন,
আজ বুধবার, মুসলমানদের জন্য একটি পবিত্র দিন। আছাদুল আলী সাখিদার, ভাইয়ের মাতা মরহুমা রাশেদা বেওয়ার মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তিনি দীর্ঘ দিন বড় আখিড়া গ্রামে সমাজ সেবিকা হিসাবে কাজ করছেন। বড় আখিড়া (সাখিদার পাড়া ) একজন ভালো মানুষ ছিলেন। তিনি একজন ৫ ওয়াক্তি নামাজি মহিলা ছিলেন। সব সময় সত্য কথা বলতেন এবং পর্দার সঙ্গে চলাফেরা করতেন ও বড় আখিড়া গ্রামের মা বোনদের মাঝে সব সময় নামাজ তাকিদ দিতেন এবং মানুষ কে সুপরামর্শ দিতেন।
এছাড়াও মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু) বলেন, মরহুমা রাশেদা বিবি বড় আখিড়া ( সাখিদার পাড়া ) গ্রামের স্হায়ী বাসিন্দা তার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে। সে একজন সাদা মনের আল্লাহর বান্দি ছিলেন।
সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সেই সঙ্গে তিনি একজন সমাজ সেবিকা ছিলেন, তাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত।
আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মহিলা সর্দারনী হযরত মা ফাতেমা ( রাঃ) এর সাথে থাকার তৌফিক দান করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।