এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া থেকে :
বগুড়ার আদমদিঘী উপজেলায় কৃষি সম্পাসরন অধিদপ্তর আয়োজিত” সমন্বিত ব্যবস্পনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করন প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তা ভতুর্কি মূল্যে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত কৃষক / কৃষানীদের মধ্যে ” কৃষি যন্ত্রপাতি” (ধান মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি যন্ত্রপাতি ও চাবি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু, চেয়ারম্যান আদমদিঘী উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।
এছাড়াও চাবি বিতরণে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, কৃষি অফিসার দ্বীপ্তি রাণী, কৃষি অফিসার ফারিয়া আকতার, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ জালাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগন এবং সাংবাদিকবৃন্দ।