হাসান নিলয়ঃ
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উথলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালনা করেন সাংবাদিক সালাউদ্দীন কাজল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আলহাজ রবিউল হক,স্বাগতঃবক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে,গত ১৬ মার্চ উথলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন জহুরুল হক ঝন্টু(১ নং ওয়ার্ড),মঈনুল হাসান মঈন(২ নং ওয়ার্ড),আবু সায়েম বিশ্বাস(৩ নং ওয়ার্ড),জাহাঙ্গীর আলম(৪ নং ওয়ার্ড)আরমান আলী(৫ নং ওয়ার্ড),আশরাফুল আলম রতন(৬ নং ওয়ার্ড),ফরহাদ হোসেন(৭ নং ওয়ার্ড),আব্দুস ছাত্তার(৮ নং ওয়ার্ড)ও আহাদ আলী(৯ নং ওয়ার্ড)।
এছাড়াও ফেরদৌসী আক্তার বেগম(১,২,৩ নং ওয়ার্ড),ছায়েরা খাতুন(৪,৫,৬ নং ওয়ার্ড) ও ফারজানা আক্তার বৃষ্টি(৭,৮,৯ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।