ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সমপ্রীতি সমাবেশ

সেলিম আবেদ,খুলনা  প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে এক সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া হাইস্কুল মাঠে ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাতাপ আলী গাজীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন  যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান ও শেখ ফরহাদ হোসেন। বক্তব্য দেন অরুণ গোলদার, মতিয়ার রহমান বা”চু,মোল্যা মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান, শফিকুল খান, আঃ মান্নান শেখ,জিএম সাইকুল ইসলাম, শেখ জামিনুর রহমান, শাহাজাহান জমাদ্দার, টুটুল কুন্ডু, তপন সাহা, খান আবুল কালাম, মাষ্টার সেলিম হালদার, আঃ আজিজ গাজি, ফয়সাল শেখ, নজরুল হালদার, কবিরুল শেখ, রেজাউল গাজী, মুনছুর শেখ প্রমুখ।

;