ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে শিশু কন্যাকে যৌন পীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বগুড়ার সান্তাহারে ৮ বছর বয়সী এক সনাতন ধর্মের শিশু কন্যাকে যৌন পীড়নের অভিযোগে ভিমু মণ্ডল (৫০) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ভিমু মণ্ডল উপজেলার সান্তাহার পৌর শহরের মৃত ফয়েজ মন্ডলের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত ২ মে মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মের ওই শিশু কন্যা বাড়ির পাশে ভিমু মণ্ডলের দোকানে জিনিসপত্র (সদাই) কিনতে যায়। যাওয়া পর বিস্কুটের লোভ দেখিয়ে কৌশলে দোকান ঘরের ভিরতে নিয়ে গিয়ে ঝাপ বন্ধ করে ওই শিশু কন্যাকে গোপনাঙ্গে হাত দিয়ে যৌন পীড়ন করে। এসময় ওই শিশু কন্যার চাতাতো বোন দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারে খবর দেয় ভিমু ওই কন্যাকে ঘরে আটকে রেখেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ওই শিশু কন্যাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে নিকটবর্তী থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে সান্তাহার রথবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

;