ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় এসি ল্যান্ড অফিসে গ্রীল কেটে চুরি

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশের বি-সার্কেল ও ওসি ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। সহকারী কমিশনার (ভূমি) এস‌এম আশীষ মোমতাজ বলেন, ঘটনার রাতে কে বা কাহারা অফিসের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ে তছনছ করে। এছাড়া কাগজপত্র রেকর্ড রুমের তালা ভেঙেও তছনছ করেছে। তবে কি কি চুরি হয়েছে তা এখনও জানা যায়নি বলে তিনি জানান। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;