ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই

ডুমুরিয়া খুলনা) সংবাদদাতা:
খুলনার ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের ৪দিন পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন উপজেলা সদরে দাসপাড়া এলাকার এক নারী (৪৫)। মামলার বিবরণী সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত আসামিরা পূর্ব থেকে ওই নারীর বিভিন্ন সময় তি সাধনের চেষ্টা চালিয়ে আসছে। তার‌ই জের ধরে ঘটনার দিন গত ৩১ আগষ্ট সকাল ১১টার দিক ওই নারীর বাড়িতে অব নেয় আসামি গোলনা এলাকার রাজু আহমেদ (৩২), তন্ময় জোয়ার্দ্দার (৪০) ও খলশি এলাকার ছোরাপ মোড়লের ছেলে আজিজুল মোড়ল। এরপর ওই নারীকে একা পেয়ে আসামিরা জোর পূর্বক টানা হেঁচড়া করতে করতে বসত বাড়ির পিছনে আসামি তন্ময় জোয়ার্দ্দারের বিল্ডিংয়ের পূর্ব পাশের শয়ন ক¶ে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ওই নারী বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুহা, আঃ আলীম বলেন, আসামিরা পলাতক রয়েছে, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;