ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

এম.এইচ.সম্রাট।। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা সরেজমিনে দ্বি-বার্ষিক পরিদর্শন করেন, পিপিএম, খুলনা রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ হাসানুজ্জামান।
শনিবার (১৯ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জীবননগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি উপস্থিত অফিসার ও ফোর্সগনের উদ্দেশ্যে অপরাধ দমনে নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিস্পত্তি, নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পন্নসহ পেশাদারিত্বের সাথে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
দ্বি-বার্ষিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)  জাকিয়া সুলতানা, জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান-সহ জীবননগর থানার অফিসার ফোর্সগণ।

;