ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার সান্তাহারে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ভোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহারে জোবেদা প্লাজায় বর্ণমালা ডিজিটাল সেবা নামক প্রতিষ্টানে (২১ জুলাই সোমবার ) সকাল ১১ টায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ভোধন করা হয়। ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ভোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। প্রধান অতিথি ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভূমি নামজারি করতে দালালের মাধ্যমে বেশি টাকা দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন এ কারনে সরকার দালাল মুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল সেবা কেন্দ্র প্রকল্প চালু করেছে আপনারা দালাল না ধরে প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে শুধু মাত্র সরকারী ফি এর মাধ্যমে আবেদন করবেন। ভূমি খারিজ সহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সাইফুল ইসলাম,সান্তাহার ক ও খ ইউনিয়ন ভুমি সহকারী স্বপন কুমার মন্ডল, এস এম ফরহাদ হোসেন, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মোজাহার হোসেন পিন্টু ,ইউপি সদস্য সাইদুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও বর্ণমালা ডিজিটাল সেবা কেন্দ্রের আব্দুস সবুর ও সাহাবুদ্দিন সুমন প্রমুখ।

;