এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া থেকে :
“বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ে সকল শিক্ষকদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এক মত বিনিময় সভা সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথিতে হিসেবে বক্তব্য রাখেন, আদমদিঘী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগ সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সহ- সভাপতি নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ মশিউর রহমান, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আসাদুল ইসলাম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মাদ্রাসা সুপার রহমতুল্ল্যাহ, সহকারি সুপার বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক নুর জাহান বেগম, প্রধান শিক্ষক শাহজাহান আলী, আব্দুল আলীম শিক্ষক ( ছাঃ গ্রাম উঃ বিঃ), গোলাম রসুল সহ প্রমুখ।
এ অনুষ্ঠানে আদমদিঘী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন প্রিন্টও মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।