সেলিম আবেদ, খুলনা সংবাদদাতা
উপজেলা সদরে ঐতিহ্যবাহি ‘ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’র শতবর্ষ উদযাপনের লক্ষ্যে গত রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯২৪ সালে প্রতিষ্ঠিত ‘ডুমুরিয়া নিত্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ্যমিক বিদ্যালয়’এ ৩৩ বছরের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান পরিচালনা কমিটির সভাপতি তথা ডুমুরিয়া-ফুলতলা থেকে নির্বাচিত গণ-মানুষের সাংসদ, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতায় বর্তমান প্রধান শিক্ষক আইউব হুসাইন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে উপস্থিত সকলকে মুক্ত আলোচনার আহবান জানান।
ওই সভায় উপস্থিতজনেরা বহু ম্মৃতিকথা উল্লেখ করে একটি বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠান করার লক্ষ্যে প্রথমে শতবর্ষ উদযান কমিটি গঠনের আহবান জানান। ৪ ঘন্টাব্যাপি আলোচনা-স্মৃতি রোমš’নের পর ১০০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটিতে সর্বসম্মতিক্রমে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ-কে চেয়ারপারসন ও বর্তমান প্রধান শিক্ষক আইউব হুসাইন-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শতবর্ষ উদযাপনের জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।
ওই প্রস্তুতিমূলক সভায় বক্তব্যদেন ডুমুরিয়া সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, অধ্যক্ষ মকবুল হোসেন জোয়াদ্দার, ড. শেখ কামরুজ্জামান, ড. মাহাবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মোস্তফা সরোয়ার, শেখ নাজিবুর রহমান, শেখ আমজাদ হোসেন, সেলিম আক্তার স্বপন, হারুন-অর-রশীদ খান, শিশির সিংহ, খান নুরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, রকিব হোসেন জোয়াদ্দার, ফরহাদ হোসেন, এম.এ এরশাদ, বেনজির আহমেদ জুয়েল, মনির হোসেন গোলদার প্রমুখ।