ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৭ সেপ্টেম্বর, বুধবার) ,বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে দুটি সভা একই স্থানে পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী শাখার সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

মাসিক সাধারণ সভা ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সবাই বক্তব্য রাখেন, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) পক্ষে অফিসার ইনচার্জ ( তদন্ত ) হাসমত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মুনীরা সুলতানা , মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় কুমার পাল, উপজেলা প্রকৌশলী রিপন চন্দ্র , , মুনিরা সুলতানা সহকারি কমিশনার (ভূমি ), উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম (চাঁপা), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি ও ০১নং ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু ), খন্দকার নাজিমুল হুদা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন নসরতপুর ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বরুণ চন্দ্র, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রিপন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা সাস্থ্য ও পরিবার কল‍্যান কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, উপজেলা প্রানী ও পশু সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তৌফিক আজিজ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা গন।

;