এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
৯ অক্টোবর মঙ্গলবার বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম,উপজেলা সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়াশনের সাধারণ সম্পাদক ও নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বদরুল আলম, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, বামনপাড়া সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক শাহানারা আক্তার, সহকারী শিক্ষক মিজানুর রহমান, বামনপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হবিবর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধাণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউপি সদস্য মন্টু সাকিদার
সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।