ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব অব বাংলাদেশের আয়োজনে জাতীয় স্মৃতিসৌধে অনুষ্ঠিত হলো ৩য় ফ্যামিলি ডে

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০ অক্টোবর ২০২৩ তারিখ শুক্রবার ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৩য় ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ফ্যামিলি ডে হলো বেতার শ্রোতাদের এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা। এ মিলনমেলায় বেতার শ্রোতারা তাদের পরিবার ও সন্তানদের নিয়ে আসেন। এতে করে নতুন প্রজন্ম বেতার সম্পর্কে জানার সুযোগ পায়। শ্রোতাদের পরিবার ও সন্তানদের নিয়ে আয়োজিত এ মিলনমেলা সুধীমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

চলতি বছর থেকে অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নিয়েছে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ। তবে ইতোমধ্যে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ, প্রবাহ অনলাইন ডট কম ও আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর উক্ত অনুষ্ঠানে সহযোগী পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধে ২০ অক্টোবরে আয়োজিত ৩য় ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ শাহাদত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজ্জাদ হোসেন রিজু।

৩য় ফ্যামিলি ডে ২০২৩ দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে রেজিস্ট্রেশন ও প্লেজার টাইম। এ পর্বে অনুষ্ঠান আরম্ভ হয় সকাল নয়টায় রেজিস্ট্রেশন শুরুর মাধ্যমে। সকাল দশটা পর্যন্ত সাভার স্মৃতিসৌধের নিকট সেনা শপিং কমপ্লেক্সের বিপরীতে হোটেল গ্রীন গার্ডেনে রেজিস্ট্রেশন ও সকালের নাস্তা শেষে শ্রোতা ও শ্রোতা ক্লাব প্রতিনিধিরা পরিবারসহ জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ, আউটিং, বাবা VS ছেলেদের ফুটবল খেলা, মহিলাদের পিলু পাসিং ও হাড়িভাঙ্গা খেলা, শিশুদের পিলু পাসিং ও উন্মুক্ত খেলাধূলা এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। দুপুর একটায় নামাজের বিরতি, নামাজ শেষে হোটেল গ্রীন গার্ডেনে দুপুরের খাবার।

দুপুর আড়াইটা থেকে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্ব শুরু হয় ছোট্ট বন্ধু সোহেল মুরাদ স্নিগ্ধ’র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সারা দেশ থেকে আগত শ্রোতা, শ্রোতা ক্লাব প্রতিনিধি, পরিবার সকলের পরিচিতি পর্ব ও মতামত। দেশের নানাপ্রান্ত থেকে আসা শ্রোতা ও শ্রোতা ক্লাব প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এসব শ্রোতাদের অনেকেই বাংলাদেশ বেতারের নানা দিক তুলে ধরার পাশাপাশি রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও বিভিন্ন সাপ্তাহিক অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন।
শ্রোতাদের মতামত পর্বের পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়া, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, সহ অর্থ সম্পাদক এটিএম আতাউর রহমান রঞ্জু, ফকির শফিক হাসান টুটুল, এম. শামসুল ইসলাম, মোঃ মজিবুল হক, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মুহাম্মদ জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম রানা, মোঃ উবাঈদুল হাসান আল সামি প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন আরিফা আলম দোলন, মোঃ তাহমিদুল আলম অরিন, আফ্রিদা মেহজাবিন জেরিন, শরিফা আক্তার পান্না, শাদমান হোসেন অয়ন, রওশন আরা লাবনী, মোঃ রওশন মুরাদ মুগ্ধ, মোঃ সোহেল মুরাদ স্নিগ্ধ, মোঃ ইবাহিম মাহমুদ, এম আলম, মিসেস নাসিমা আক্তার, নুসরাত জাহান নিঝুম, জান্নাতুল ইসলাম এহসান, জুবায়ের ইসলাম ফারদিন, মোছাঃ নারজিনা ইসলাম, মোঃ নাইম উল ইসলাম জয়, মোঃ নাসিফ উল ইসলাম জাহীন, মোঃ আল আমিন হোসেন, আফিয়া সুলতানা, আফরা সাইয়ারা রোদসী, মোঃ আকিব আল হাসান রাদ, ফাহিমা সুলতানা, রিজওয়ানা রিদা, রায়হানা রাকিকা, আলী রেজা, মোঃ আজহারুল ইসলাম তামিম, মোঃ আনোয়ার সাদাত চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, এমএ জিন্নাহ, এসটি তাইজুল ইসলাম, সোনিয়া ইসলাম, আফিফ আল রায়হান, মোঃ আইনুল হক, আফরোজা খাতুন, মোঃ জনি হোসেন আকন্দ, মোছাঃ মর্জিনা খাতুন, একেএম শফিকুল ইসলাম, মোঃ জিয়াউল হক মৃধা, ফাতেমা তাসনিম, মরিয়ম তাসফিয়া, মোঃ মাইনুল হক মৃধা, আজমাইন মাহমুদ তাসিন, মোঃ আহাদ মিয়া, মোছাঃ লিমা আক্তার, এম জামাল আহমেদ সুবর্ণ, আলো আহমেদ, আদর আহমেদ সুখ, মোঃ সাইদুল ইসলাম, মোহসিনুজ্জামান খান, ফাহিয়েন ইবনে ফারুক ও ঠাকুর প্রসাদ।

আলোচনা সভায় অংশ নিয়ে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় বলেন, এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ গঠন হওয়ার পর এটিই আমাদের প্রথম অনুষ্ঠান। তাই এ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাথতে চাই। এছাড়া ভবিষ্যতে এ এসোসিয়েশনের সৌজন্যে প্রতিবছরই ভিন্ন ভিন্ন জায়গায় ফ্যামিলি ডে’র আয়োজন করা হবে।

সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন বলেন, বেতার শ্রোতা ও তাদের পরিবারের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানাতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৩য় ফ্যামিলি ডে ২০২৩ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এ প্রচেষ্টা ইতোমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে বেতারের সাথে পরিচিত করাতে এবং বেতার শ্রোতাদের পরিবারের মধ্যে সৌহার্দ বৃদ্ধি করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ শাহাদত হোসেন বলেন, সারা বাংলাদেশের বেতার শ্রোতা, ক্লাব প্রতিনিধি ও সংগঠকদের নিয়ে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ গঠন করা হয়েছে। শ্রোতা ও শ্রোতা সংগঠকদের নিয়ে নানা পরিকল্পনা রয়েছে সংগঠনটির। ইতোমধ্যে সারা দেশ থেকে প্রায় দেড় শতাধিক বেতার শ্রোতা, ক্লাব প্রতিনিধি ও সংগঠক উক্ত এসোসিয়েশনের ছায়াতলে সমবেত হয়েছেন। ভবিষ্যতে আরো অনেক সংগঠক এ এসোসিয়েশনের সাথে যুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জনাব শাহাদত আরো বলেন, বেতার শ্রোতাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি, আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর সাথে শ্রোতাদের পরিচিত করে তোলা, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখাই হবে প্রতিটি সংগঠকের দায়িত্ব। একই সাথে তিনি আরো বলেন যে, বর্তমানে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর মধ্যে রেডিও তেহরান শ্রোতাবান্ধব বেতার কেন্দ্র হিসেবে সুপরিচিত। যেখানে অন্যান্য বেতার কেন্দ্রগুলো তাদের সার্ভিস বন্ধ করে দিচ্ছে, সেখানে রেডিও তেহরান নবরূপে অবির্ভূত হয়েছে। শ্রোতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছাড়াও শ্রোতা ক্লাবগুলোকে অনুপ্রাণিত করছে। ফলে বাংলাদেশে অনেকগুলো আইআরআইবি ফ্যান ক্লাব গড়ে উঠেছে এবং আরো অনেকগুলো ক্লাব গড়ে উঠার প্রক্রিয়ায় আছে। এসব ক্লাব নতুন নতুন শ্রোতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ ২০২৪ সাল থেকে দেশীয় ও আন্তর্জাতিক বেতার কেন্দ্র, জনপ্রিয় ব্রডকাস্টার, এক্টিভ শ্রোতা ক্লাব ও এক্টিভ শ্রোতা- এ চার ক্যাটাগরিতে ‘ARLCB Award’ প্রদানেরও ঘোষণা দেন। শীঘ্রই এ বিষয়ে নীতিমালা তৈরি করে তা জনসম্মুখে উন্মুক্ত করা হবে।

আলোচনা সভা শেষে আকর্ষণীয় র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যা ফেল ড্রতে বিভিন্ন ধরনের ৮টি পুরস্কার প্রদান করা হয়৷

উল্লেখ্য যে, ৩য় ফ্যামিলি ডে ২০২৩ এ অংশগ্রহণকারী প্রত্যেককে একটি পাটের সুদৃশ্য ব্যাগ, একটি আকর্ষণীয় ওয়ালেট, ক্যাপ, চাবির রিং, কলম, নোটবুক, উপস্থিত ভাবীদের ক্রোকারিজ সেট, ছোট বাচ্চাদের পেইন্ট মার্কার প্রভৃতি উপহার সামগ্রী দেয়া হয়।

বিশেষ প্রতিনিধি।

;