এম আব্দুর রাজ্জাক,ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে :
বগুড়া জেলার আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে নভেম্বর /২৩ ইং মাসের চাল (ভি ডব্লিউ বি) বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু)।
১৯ নভেম্বর ,রবিবার, বেলা ১১ টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল হক (আবু)।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কুদরত ই এলাহী, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর নাহিদ হাসান, ইউ পি সদস্য সুধেব ঘোষ, আনোয়ার হোসেন জীবন, আবু তাহের আলী, মনি জুলফিকার, মহসিন আলী, মহিলা সদস্যা নাজমা বেগম লবানী, সবিতা বেগম, রিনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহেল রানা, ওমর ফারুক, রাজু আহমেদ সহ বেশ গন্যমান্য বাক্তিবর্গ এবং উপকারভুগিগন।