ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ায় ” জাতীয় প্রবাসী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হল।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

(৩০ ডিসেম্বর শনিবার ) সকাল ১০ টায় “জাতীয় প্রবাসী দিবস ২০২৩”
পালিত হল বগুড়ায়।

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত আজ এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। প্রবাসীদের স্মরণে প্রথম বারের মত জাতীয়ভাবে এই দিবসটি পালিত হল।

;