ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ গ্রেফতার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক মোশারফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

(১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার )দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত মোশারফ আদমদীঘি উপজেলার সান্তাহার বাজার এলাকার মৃত তালেব আলী সরদারের ছেলে।
আদমদিঘী থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা—কর্মীদের আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদর এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত পূর্বক মোশারফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

;