ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘি রহিম উদ্দিন কলেজে নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

(১৭ ফেব্রুয়ারি, শনিবার ) বগুড়ার, আদমদীঘি উপজেলার রহিমউদ্দিন ডিগ্রী কলেজের বার্ষীক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার
পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতা ও নবনির্বাচিত সংসদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে বিশাল আয়োজন করা হয়।

কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী হাসান (বাঁধন)।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কলেজের গভর্নিং কমিটির সদস্য আবু রেজা খাঁন, আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ কমিটির সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আরেফিন খাঁন তনু, সাকিব আল হাসান প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন কলেজের সন্মানিত অধক্ষ্য আব্দুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছেলেমেয়েদের সুশিক্ষা অর্জন ও আগামীর নেতৃত্বদানের জন্য আহ্বান করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;