ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল 

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা ওমর আলী। শেখ অলিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা বেলাল হোসেন, মোস্তফা কামাল হাবিবি, ইমরান হুসাইন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জাকির হোসেন,মাহবুব হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

;