ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সাংবাদিক ডালিমের রুহের মাগফিরাত কামনায় জীবননগরে দোয়া

মনিরুল ইসলামঃ
যমুনা টিভি, দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত কামনায় জীবননগরে সাংবাদিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জীবননগরে সাংবাদিক সমিতির কার্য্যালয়ে বিকাল সাড়ে ৫টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম,দৈনিক নবচিত্রের চাষী রমজান, মাই টিভির মিঠুন মাহমুদ,কালের কন্ঠের জহুরুল ইসলাম দৈনিক কল্যাণের রমজান হোসেন, আকাশ খবরের মুতাসিন বিল্লাল, মেহেরপুর প্রতিদিনের মাজেদুল মিল্টন,আশাবুল হক, আবু তারেক,আব্দুল্লাহ আল মাসুম, আঃ হাকিম, বশির উদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ । দোয়া পরিচালনা করেন জীবননগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ওলিয়ার রহমান ।

;