ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে নিয়ে জীবননগর বাজারে হাফিজুর রহমানের গণসংযোগ:

হাসান নিলয়ঃ

আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে জীবননগর বাজারে গণসংযোগ করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান।
সোমবার সকাল থেকে জীবননগর বাসস্ট্যান্ড,চ্যাংখালী রোড,মহানগর পাড়ায় গণসংযোগ অব্যাহত রাখেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ সহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারী, ইউপি সদস্য, কাউন্সিলর বৃন্দ,আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন,হাফিজুর রহমান আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ,তিনি দক্ষতার সাথে জীবননগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।বিগত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন।আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে কথা বলেছি।সবাই হাফিজুর রহমানের পক্ষে সমর্থন করেছে। জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা যাচাই-বাছাই করে আমরা প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগামী জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো.হাফিজুর রহমান কে সমর্থন করেছি।আজ জীবননগর পৌরসভা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো হাফিজুর রহমানের নির্বাচনী প্রচারণার।এখন থেকে পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমাদের নির্বাচনী প্রচারণা চলবে।
ঐক্যবদ্ধ হয়ে শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে থেকে হাফিজুর রহমান কে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে ঘরে ফেরার দৃঢ় প্রত্যয় নেতাকর্মীদের।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;